রিসেলার/অ্যাফিলিয়েট নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৮ অক্টোবর, ২০২৬
১. রিসেলার কারা
রিসেলাররা (অ্যাফিলিয়েট) নিজেদের রেফারেল লিংকের মাধ্যমে পণ্য প্রচার করে প্রতিটি সফল বিক্রয়ে কমিশন আয় করেন। রেজিস্ট্রেশন ফ্রি, তবে অ্যাডমিন অনুমোদন লাগে।
২. কমিশন
- কমিশন গণনা হয় শুধু ডেলিভার্ড অর্ডারের ওপর — বাতিল/রিটার্ন অর্ডারে কমিশন নেই।
- প্রতি পণ্যের কমিশন হার পণ্য পেজে দেখানো থাকে।
- কমিশন রিসেলারের ওয়ালেটে জমা হয় ও নীতিমালা অনুযায়ী উত্তোলনযোগ্য।
৩. প্রচারের নিয়ম
- সত্য ও সঠিক তথ্য দিয়ে প্রচার করতে হবে — মিথ্যা দাবি (যেমন "৯০% ছাড়" যখন নেই) নিষিদ্ধ।
- স্প্যাম মেসেজ/কমেন্টে লিংক ছড়ানো নিষিদ্ধ।
- Anpij-এর নামে ভুয়া পেজ/গ্রুপ খুলে প্রতারণা করলে স্থায়ী ব্যান ও আইনানুগ ব্যবস্থা।
৪. নিজের লিংকে নিজে কেনা
নিজের রেফারেল লিংকে নিজে অর্ডার করে কমিশন নেওয়া (self-referral) নিষিদ্ধ — ধরা পড়লে কমিশন বাজেয়াপ্ত হবে।
৫. পেআউট
উত্তোলনের নিয়ম ওয়ালেট ও উত্তোলন নীতিতে বর্ণিত। ভুল তথ্য দিয়ে উত্তোলন চাইলে অনুরোধ বাতিল হবে।
