ওয়ালেট ও উত্তোলন নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৮ অক্টোবর, ২০২৬
১. ওয়ালেট কী
প্রতিটি বিক্রেতা ও রিসেলারের Anpij অ্যাকাউন্টে একটি ওয়ালেট থাকে — বিক্রয় আয়, কমিশন, রিফান্ড সব এখানে জমা হয়।
২. উত্তোলনের নিয়ম
- সর্বনিম্ন উত্তোলন: ৫০০ টাকা।
- উত্তোলন মাধ্যম: বিকাশ/নগদ/রকেট বা ব্যাংক ট্রান্সফার।
- উত্তোলন রিকোয়েস্টের পর ২–৩ কর্মদিবসে পেমেন্ট পাঠানো হয়।
- মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ-আউট চার্জ (যদি থাকে) উত্তোলনকারী বহন করবে।
৩. যাচাইকরণ
প্রথম উত্তোলনের আগে NID ও মোবাইল নম্বর যাচাই বাধ্যতামূলক। নামের সাথে অ্যাকাউন্টের নাম না মিললে উত্তোলন আটকে যাবে।
৪. বাজেয়াপ্তি
- প্রতারণা, ভুয়া অর্ডার বা নীতি লঙ্ঘন প্রমাণিত হলে ওয়ালেট ব্যালেন্স বাজেয়াপ্ত হতে পারে।
- বিরোধ নিষ্পত্তি চলাকালীন সংশ্লিষ্ট অর্থ হোল্ডে থাকতে পারে।
